ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানের বরজ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ২৭ আগস্ট ২০২২
পানের বরজ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ফটো

বরিশালের গৌরনদী উপজেলায় পানের বরজ থেকে রাজ্জাক মীর নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের সান্টু বেপারীর পানের বরজ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত রাজ্জাক মীর উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের এমতাজ উদ্দিন মীরের ছেলে।

মৃত রাজ্জাক মীরের জামাতা সান্টু বেপারী বলেন, তার শ্বশুর অর্থ সংকটে থাকায় ধীরে ধীরে সব জমি বিক্রি করে দেন। এ জন্য ছেলেরা তার ওপর ক্ষুব্ধ হন। ছেলেরা রাজ্জাক মীরকে বাড়িতে না রাখতে চাইলে তিনি শ্বশুরকে নিজ বাড়িতে জায়গা দেন। শুক্রবার রাতের খাবার পর বাড়ির সবাই ঘুমাতে যান। শনিবার ভোরে পানের বরজে গিয়ে শ্বশুরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Advertisement

গৌরনদী থানার এসআই কামাল হোসেন বলেন, বাঁশের সঙ্গে দড়িতে ঝুলছিল রাজ্জাকের লাশ। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!