[ দেশজুড়ে ]
ট্রলারডুবির ৭ দিন পর জেলের লাশ উদ্ধার
ট্রলারডুবি- ফাইল ফটো
কক্সবাজারে বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টে ট্রলারডুবির সাতদিন পর নিখোঁজ জেলে খোরশেদ আলম বাবুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে তার পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করেন। এর আগে, বৃহস্পতিবার নৌ পুলিশ লাশটি উদ্ধার করে অজ্ঞাত হিসেবে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃত খোরশেদ আলম কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের পূর্ব হামজার ডেইল এলাকার বাসিন্দা।
স্থানীয় সমাজসেবক আনোয়ার হোসেন বলেন, গত ১৯ আগস্ট সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১৯ জেলেসহ এফবি মায়ের দোয়া ট্রলার। এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর তিনদিন পর পৃথকভাবে সাত জেলের লাশ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ছিলেন খোরশেদ আলম। সাতদিন পর নৌ পুলিশ তার লাশ উদ্ধার করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!