[ দেশজুড়ে ]
লালমোহনে চর থেকে যুবকের লাশ উদ্ধার
ফাইল ফটো
ভোলার লালমোহনে চর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোরে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর কচুয়াখালীর চরপাতা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, নদীতে কোনো দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তির লাশ এটি। জোয়ারের সময় ভেসে এসে চরে লাশটি আটকে যায়।
লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, রোববার বিকেলে এক রাখাল চরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে তারা থানায় খবর দেন। পুলিশ চরে গিয়ে সোমবার ভোরে অজ্ঞাত ঐ যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!