[ দেশজুড়ে ]
ঘাঘট নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
ফাইল ফটো
রংপুরে ঘাঘট নদী থেকে অপি বেগম নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে শহর সংলগ্ন ঘাঘট নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত অপি বেগম সদর উপজেলার উত্তর কান্দিপুর গ্রামের শমসের আলীর স্ত্রী।
হাজীরহাট থানার ওসি রাজিব বসুনিয়া বলেন, সোমবার সকালে নদীর পাড়ে হাঁটতে গিয়ে ঐ বৃদ্ধা ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। এতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় অপি বেগমের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!