ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনারগাঁয়ে কিশোরের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ২৪ আগস্ট ২০২২
সোনারগাঁয়ে কিশোরের লাশ উদ্ধার
ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুহিন নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পিরোজপুর মোল্লা বাজারের মেসার্স এন, এইচ ট্রেডার্স দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত তুহিন উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের মো. মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, তুহিন পিরোজপুর মোল্লা বাজারে অবস্থিত তার মামার দোকানে রাতে থাকতো। রাতে দোকানে থাকা অবস্থায় পাশের দোকানের মালিকের ছেলের মাদকের চালান দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা। ঘটনার পর থেকে ঐ দোকানের মালিক এবং তার ছেলে পলাতক রয়েছেন।

Advertisement

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বোঝা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!