ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ২ সেপ্টেম্বর ২০২২
যশোরে মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার
ফাইল ফটো

যশোরের মনিরামপুর উপজেলায় ইয়াসিন আরাফাত নামে এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ও পিঠে দাগ রয়েছে।

শুক্রবার দুপুরে মনিরামপুর উপজেলায় ইয়াসিন আরাফাতের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তিনি ১৭ বছর ধরে মনিরামপুরের গালদা মানিকতলায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন।

মৃত ইয়াসিনের স্ত্রী জোসনা খাতুন জানান, তার নানার অসুস্থতার কথা শুনে তিনি ছেলেকে নিয়ে বৃহস্পতিবার বিকেলে পাশের এলাকা দিঘীরপাড় গ্রামে যান। ইয়াছিন রাতে একা বাড়িতে ছিলেন। ভোরে জোসনার নানার মৃত্যু হলে তাকে বেশ কয়েকবার কল করেও পাওয়া যায়নি। শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি এসে দেখেন নলকূপের পাশে ইয়াসিনের বিবস্ত্র লাশ পড়ে আছে।

Advertisement

এ বিষয়ে খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সৌমেন বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাতে ইয়াসিনের স্ত্রী বাড়িতে ছিলেন না। লাশের গলায় ও পিঠে দাগ রয়েছে। লাশের পাশে একটি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে। তবে দেহে সুচ ফুটানোর দাগ পাওয়া যায়নি।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান বলেন, মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: লাশ উদ্ধার
লিংক সফলভাবে কপি হয়েছে!