প্রায় ৩০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের এই তিমিটি বেলিন প্রজাতির বলে জানিয়েছেন গবেষকরা। তবে সৈকত এলাকায় এখন তিমির পঁচা দেহাবশেষ দুর্গন্ধ ছড়াচ্ছে।
স্থানীয়রা জানান, সকালে সৈকতে এক মোটরসাইকেল চালক মৃত তিমিটি দেখতে পান। পরে বন বিভাগকে অবহিত করা হয়। এর আগে ২০১৮ সালে সৈকতে বিশালাকৃতির আরো একটি তিমি ভেসে এসেছিলো।
.png)
পটুয়াখালী ওয়ার্ল্ডফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি একটি বেলিন প্রজাতির তিমি। স্তন্যপায়ী এসব প্রাণী মূলত গভীর সাগরের ঠান্ডা জলে থাকতে পছন্দ করে। এরই মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এটির নমুনা সংগ্রহ করবে বলে জানিয়েছে। তবে আমরা এটির নমুনা সংগ্রহ করেছি।
মহিপুর থানা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। প্রাণীটির নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেওয়া হবে।