ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে পড়ে নিখোঁজ সেই রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২০, ৩ সেপ্টেম্বর ২০২২
নদীতে পড়ে নিখোঁজ সেই রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার
আবদুল্লাহ বিন কাফি

পিরোজপুরে ফোনে কথা বলার সময় নদীতে পড়ে নিখোঁজের দুইদিন পর রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার শারিকতলা ইউপির কেশদা খাল থেকে লাশ উদ্ধার করা হয়।
৪০ বছরের আবদুল্লাহ বিন কাফি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউপির চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা নিজের কার্যালয় থেকে বরিশালে যাওয়ার পথে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কঁচা নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।  

Advertisement

রাজস্ব কর্মকর্তা কাফির গাড়িচালক ইব্রাহীম স্বপন জানান, সাতক্ষীরা থেকে বিকেলে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি ও আবদুল্লাহ বিন কাফি। রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে এসে পৌঁছলে গাড়ি ফেরিতে ওঠার সময় গাড়ি থেকে নেমে আবদুল্লাহ বিন কাফি ফোনে কথা বলছিলেন। এ সময় পল্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি।

পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরের একটি খাল থেকে আবদুল্লাহ বিন কাফির লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা নিজের কার্যালয় থেকে বরিশালে যাওয়ার পথে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কঁচা নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!