ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাঁশঝাড়ে পড়েছিল তরুণীর দেহ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৫, ৪ সেপ্টেম্বর ২০২২
বাঁশঝাড়ে পড়েছিল তরুণীর দেহ
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়

জামালপুরে বাঁশঝাড় থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

রোববার সকালে সদর উপজেলার রানাগাছা কুমারিয়া এলাকায় সড়কের পাশে বাঁশঝাড়ে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, সকালে কুমারিয়া এলাকায় সড়কের পাশে বাঁশঝাড়ে তরুণীর মরদেহ দেখে পুলিশে খবর দেন কিছু পথচারী। পরে মরদেহটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এরপর মরদেহটি বাঁশঝাড়ে ফেলে রেখে যায়। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!