ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকাতে ঘুরতে নিয়ে যা করল প্রেমিক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ৪ সেপ্টেম্বর ২০২২
প্রেমিকাতে ঘুরতে নিয়ে যা করল প্রেমিক
প্রতীকী ছবি

ইউসুফের প্রেমের সম্পর্ক ছিল স্কুলছাত্রীর। এই সম্পর্কের সূত্র ধরে গত ২৪ আগস্ট বিকেলে প্রেমিকের সঙ্গে বেড়াতে যান ওই স্কুলছাত্রী। ওই সময় সঙ্গে ছিল ইউসুফের চার বন্ধু। ঘুরতে ঘুরতে সন্ধ্যা নামে। একপর্যায়ে নির্জন এলাকায় নিয়ে ইউসুফ ও তার বন্ধুরা মিলে পর্যায়ক্রমে ধর্ষণ করে পালিয়ে যান। ঘটনাটি মেহেরপুরের। 

এ ঘটনায় গত শুক্রবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাঁচজনের নামে সদর থানায় মামলা করেন। ওই মামলায় মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রাম থেকে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন- মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের গাজির ছেলে মো. আলমগীর ও একই গ্রামের জমসের আলীর ছেলে ফিরোজ আলী।

ভুক্তভোগীর বাবা বলেন, স্থানীয় প্রভাবশালীদের চাপে প্রথমে মামলা করতে পারিনি। উনারা বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসার আশ্বাস দেয়। কিন্তু মীমাংসা না করায় থানায় মামলা করেছি।

Advertisement

মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সদর উপজেলার নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে ইউসুফের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরে গত ২৪ আগস্ট বিকেলে তারা আশরাফপুর গ্রামের রোয়াখালি বিলে বেড়াতে যায়। এ সময় তাদের সঙ্গে ইউসুফের চার বন্ধু ছিল। একপর্যায়ে সন্ধ্যার দিকে ইউসুফ ও তার বন্ধুরা মিলে ওই মেয়েকে পর্যায়ক্রমে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত শুক্রবার পাঁচজনের নামে সদর থানায় মামলা করেছেন।

তিনি আরো বলেন, দেরিতে মামলা হওয়ায় আলামত পেতে সমস্যা হচ্ছিল। পরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিদের গ্রেফতার করা হয়েছে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে। এছাড়া ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দী নেয়া হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!