র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবু তালিব জেলার বাহুবল উপজেলার বড়ইউড়ি গ্রামের হাহির মিয়ার ছেলে।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, আবু তালিবের বিরুদ্ধে গণধর্ষণের মামলার ওয়ারেন্ট ছিল। তিনি দীর্ঘদিন যাবত পলাতক। এরই প্রেক্ষিতে র্যাব বাহুবল উপজেলার ছেরেগ আলী পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
.png)
চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ জানান, উপজেলার সুন্দরপুর গ্রামের স্বামী পরিত্যক্তা মেয়েকে গত ১৪ মে শনিবার রাতে সিএনজি অটোরিকশায় তুলে পূর্ব হাসারগাও গ্রামের নির্জন স্থানে নিয়ে যায় ধর্ষণকারীরা। এ সময় ওই নারীকে রাতভর পালক্রমে ধর্ষণ করা হয়। পরে এ ঘটনায় ১৭ মে ভিকটিমের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়।
ওসি বলেন, গ্রেফতারকৃত আবু তালিবকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।