ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরীকে ধর্ষণ করে পুলিশের জালে বৃদ্ধ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ৪ সেপ্টেম্বর ২০২২
কিশোরীকে ধর্ষণ করে পুলিশের জালে বৃদ্ধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে ধর্ষণের অভিযোগে লেদু মিয়া নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ওই বৃদ্ধকে খৈয়াছাড়া ইউপির নিজতালুক গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই কিশোরীর বোন মীরসরাই থানায় বাদী হয়ে ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ করেন। 

কিশোরীর বোন জানান, তারা কয়েক বছর ধরে খৈয়াছড়া ইউপির নিজতালুক গ্রামের একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন। স্থানীয় লেদু মিয়া নামে এক ব্যক্তি বিভিন্ন সময় নানা অজুহাতে তাদের বাড়িতে আসা যাওয়া করতো। ঘটনার দিন গত ১৩ জুলাই বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে লেদু মিয়া তার বোনকে ধর্ষণ করে। এরপর ঘটনা কাউকে না জানাতে বিভিন্ন রকম ভয়-ভীতি দেখায়। তার বোনও ভয়ে বিষয়টি পরিবারের কাউকে না জানিয়ে গোপন রাখেন। গত ২০ আগস্ট কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডাক্তারের কাছে নেয়া হয়। এরপর ডাক্তারী পরীক্ষায় তিনি সন্তান সম্ভবা হওয়ার বিষয়টি ধরা পড়ে। এক পর্যায়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। এরপর বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ লোকজনকে জানালে তারা থানা পুলিশকে জানানোর পরামর্শ দেন।  

মীরসরাই থানার ওসি কবির হোসেন জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্ত লেদু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাকে রোববার জেলহাজতে পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!