শনিবার রাতে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরমপুর গ্রামের তোফাজ্জল মুন্সী, বাউফল উপজেলার নওমালা গ্রামের আবদুর রহিম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের তানিয়া আক্তার।
এ ঘটনায় প্রতারণার অভিযোগে থানায় মামলা করেছেন ভুক্তভোগী ঈমান হোসেন। তিনি জানান, বান্দরবানে ব্যবসার সুবাদে ঐ তিন কবিরাজের সঙ্গে তার পরিচয় হয়। ঈমান হোসেনকে ঐ কবিরাজরা জানান তার বসতঘরের মাটির নিচে প্রায় দুই কোটি টাকার সোনা আছে। এগুলো তুলে দেওয়ার পর দুই লাখ দিতে হবে বলে জানান তারা। তবে এক লাখ টাকা অগ্রিম চাওয়ায় সন্দেহ হয়।
.png)
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।