ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলে যাওয়ার পথে ডেকে নিয়ে ছাত্রকে বলাৎকার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৩, ৫ সেপ্টেম্বর ২০২২
স্কুলে যাওয়ার পথে ডেকে নিয়ে ছাত্রকে বলাৎকার
ফাইল ছবি

নীলফামারী সদরে স্কুলে যাওয়ার পথে চতুর্থ শ্রেণির ছাত্র ফেরদৌস হোসেন বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাসুদ রহমান মাসুম নামে এক যুবকের নামে মামলা করেছেন ভুক্তভোগীর চাচা।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আবদুর রউপ। এর আগে একই দিন সকালে মামলা  করা হয়। তবে পলাতক রয়েছেন আসামি মাসুদ। মাসুদ একই এলাকার আব্দুল হামিদের ছেলে।

লক্ষ্মীচাপ ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।

Advertisement

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সদরের টুপামারী ইউনিয়নে স্কুলে যাচ্ছিল ফেরদৌস। ওই সময় পথে তাকে ডাকেন মাসুদ। পরে তাকে বাঁশঝাড়ে নিয়ে বলাৎকার করেন তিনি। এ ঘটনা কাউকে না জানাতে হুমকিও দেন তিনি। 

এদিকে, ফেরদৌস বাড়ি ফিরে অসুস্থ হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

নীলফামারী জেনারেল হাসপাতালে আরএমও ডা. আবদুর রহিম জানান, গত বৃহস্পতিবার রাত থেকে ছেলেটির চিকিৎসা চলছে। তাকে বলাৎকারের প্রাথমিক সত্যতা পেয়েছি।

সদর থানার ওসি আব্দুর রউপ জানান, এ ঘটনায় রোববার সকালে মামলা করেছে ভুক্তভোগীর চাচা। আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!