ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফেরার পথে উল্টে গেল ভ্যান, লাশ হলো স্কুলছাত্র

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩২, ৫ সেপ্টেম্বর ২০২২
বাড়ি ফেরার পথে উল্টে গেল ভ্যান, লাশ হলো স্কুলছাত্র
ভ্যানে সিফাতের লাশ

লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে সিফাত নামে ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার বড়খাতা কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের আল-আমিনের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, ভ্যানে করে বড়খাতা বাজার থেকে বাড়ি ফিরছিল সিফাত। কলেজ গেট মোড়ে পৌঁছালে ভ্যানটি উল্টে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!