ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫২, ৩১ জুলাই ২০২২
বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকুপায় জানিক শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানিক পুরাতন বাখরবা গ্রামের পশ্চিমপাড়ার ইবাদত শেখের ছেলে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, শনিবার রাতে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান তিনি।

Advertisement

ওসি আরো জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!