ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল পথচারীর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫, ২৮ আগস্ট ২০২২
বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল পথচারীর
ছবি : ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেলের ধাক্কায় জালাল উদ্দিন আকন্দ নামে এক পথচারী নিহত হয়েছেন। 

শনিবার রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জালাল উদ্দিন আকন্দ উপজেলার গণ্ডগ্রাম পূর্বপাড়ার মৃত পোকরা আকন্দের ছেলে।


নিহতের ভাতিজা এনামুল হক বলেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে আমার চাচা জালাল উদ্দিন আকন্দ হ্যাচারি থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এ সময়  ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Advertisement

হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!