সোমবার সকাল ১০টার দিকে কোটচাঁদপুর শহরের সলেমানপুর পুরাতন পশু হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ ওই পুরাতন পশু হাট পাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে। অভিযুক্ত আলম একই এলাকার সলেমানপুর গ্রামের দাসপাড়ার সামছুদ্দীনের ছেলে।
নিহত সবুজের ভাই মিঠুন বলেন, আমার ভাইকে গাঁজা কাটার কাঁচি দিয়ে বুকের বাঁ পাশে আঘাত করে পালিয়ে যান আলম। ওই সময় ভাইকে মাটিতে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সবুজ। তবে তারা দুজনই মাদকসেবী। কিন্তু কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানি না।
.png)
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন বলেন, গাঁজা খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলম গাঁজা কাটার কাঁচি দিয়ে সবুজের বুকে খোঁচা দিয়ে পালিয়ে যান। এতেই মারা যান সবুজ। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হবে। বর্তমানে মরদেহ উপজেলা হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।