রোববার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা ও জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- সুমন মোল্লা ও নুরু ফরাজী ওরফে নুরুল। তবে তারা পলাতক রয়েছেন।
.png)
মামলার বিবরণ দিয়ে আদালতের এপিপি মো. শহিদুজ্জামান খান জানান, ২০০৮ সালের ২২ মে সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামে যাওয়ার কথা বলে কোটালীপাড়ার মহুয়ার মোড় থেকে আলী আকবরের মোটরসাইকেল ভাড়া নেন সুমন ও নুরুল।
পরদিন ২৩ মে সদর উপজেলার বাজুনিয়ার হাবিব নগর এলাকার সড়কের পাশ থেকে আলী আকবরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন নিহতের ভাই আলী আহম্মদ। পরে সুমনকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে নুরুলকেও গ্রেফতার করা হয়। এরপর ২০০৯ সালের ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে এ রায় দেয় আদালত।