বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমীন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত মামলার প্রধান আসামি সেলিম আজাদ, যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- রুমা পারভীন, আবীর হোসেন, সাইদুর রহমান, মোমেনা খাতুন, জাকির হোসেন ও মোহাম্মদ খালিদ।
.png)
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কর জানান, ২০১২ সালের ২৬ আগস্ট রাত ১০টার দিকে প্রধান আসামি সেলিম আজাদের নেতৃত্বে অন্য আসামিরা পরিকল্পিতভাবে মেহেদী হাসান পাভেলকে তার বাড়ি থেকে টেলিভিশন দেখার কথা বলে ডেকে নিয়ে হত্যা করে। হত্যার পর পাভেলের লাশ সেলিম আজাদের বাড়ির পাশে ফেলে রেখে রাত ৩টার দিকে স্বজনদের খবর দেয়।
এ সময় পরিবারের সদস্যরা এসে নিহত পাভেলের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পায়। এ বিষয়ে নিহত পাভেলের পিতা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু বাদী হয়ে ২৭ আগস্ট মহম্মদপুর থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৪ নভেম্বর আদালত চার্জ গঠনের মাধ্যমে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রায় ঘোষণা করেন বিচারক।
এ রায়ে নিহত পাভেলের পিতা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি জানান, দীর্ঘদিন পর হলেও এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।
তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান জানান, তারা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবেন।