ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্ধবীর সঙ্গে আলাপচারিতা, শ্রেণিকক্ষে ডেকে নিয়ে পেটালেন প্রধান শিক্ষক

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ৫ সেপ্টেম্বর ২০২২
বান্ধবীর সঙ্গে আলাপচারিতা, শ্রেণিকক্ষে ডেকে নিয়ে পেটালেন প্রধান শিক্ষক
ছবি: সংগৃহীত

বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে বান্ধবীর সঙ্গে কথা বলার অপরাধে এক স্কুলছাত্রকে বেধড়ক মারধর করেছেন প্রধান শিক্ষক। রোববার সকালে যশোরের শার্শা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত ছাত্র শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের আনাছার আলীর ছেলে এবং শার্শা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে।

এ ঘটনায় ছেলেকে নির্যাতনের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগও করেছেন ছাত্রের বাবা।

Advertisement

মারধরের শিকার ছাত্র জানায়, রোববার সকালে সে ক্লাস শেষ করে শ্রেণিকক্ষ থেকে বের হলে তার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়। এ সময় সে তার বান্ধবীর সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে কথা বলার সময় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম দেখে ফেলেন। এরপর প্রধান শিক্ষক তাকে একটি শ্রেণিকক্ষে ডেকে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। 

অভিযুক্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, প্রতিষ্ঠানের কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!