মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল এলাকায় তিস্তা শাখা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুলতান মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের দর্জি পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার ইশোরকোল এলাকায় তিস্তা শাখা নদীতে একজনের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
.png)
নিহত অটোচালকের বাবা আব্দুল গফুর বলেন, গত সোমবার সন্ধ্যায় সুলতান অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। সে রাতে আর বাড়ি ফিরে আসেনি। তার মোবাইল নম্বরটিও বন্ধ থাকায় পরিবারের সন্দেহ হয়। পরে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে কাকিনার ইশোরকোল গ্রামে চলে আসি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অটোচালকের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।
লালমনিরহাটের পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, প্রথমে অটোচালক সুলতান মিয়ার পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। পরে উদ্ধারকৃত মোবাইল ফোন থেকে পরিচয় শনাক্ত করা হয়েছে।