ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগানে মিলল হত্যা মামলার আসামির গলাকাটা লাশ 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ৭ আগস্ট ২০২২
বাগানে মিলল হত্যা মামলার আসামির গলাকাটা লাশ 
ছবিতে শাহীন শেখ

মাদারীপুরের রাজৈরে শাহীন শেখ নামে হত্যা মামলার এক আসামির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকালে উপজেলার চৌরাশি এলাকার একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহীন শেখ উপজেলার বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি ঐ এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি।

স্থানীয়রা জানান, শনিবার বাড়িতে একাই ছিলেন শাহীন। পরে রোববার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরাশি এলাকার একটি বাগানে শাহীনের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Advertisement

নিহত শাহীনের চাচাতো ভাই মো. জব্বার বলেন, আমাদের প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তারা এর আগে শাহীনকে হত্যার হুমকি দিয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, প্রতিপক্ষের লোকজন হত্যা মামলা থেকে বাঁচতে নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য মাইনউদ্দিন হাওলাদার নামে একজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!