ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বালু শ্রমিকের গলিত লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৪, ৭ সেপ্টেম্বর ২০২২
বালু শ্রমিকের গলিত লাশ উদ্ধার 
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাদল শেখ নামে এক বালু শ্রমিকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার বারদী ইউপির আলগীরচর গ্রামের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. বাদল শেখ বরিশালের বানারীপাড়ার বিশার কান্দি এলাকার মৃত বারেক শেখের ছেলে। তিনি ড্রেজার ব্যবসায়ী আফজাল হোসেনের বালুর বুস্টার মেশিনের মিস্ত্রি ছিলেন। 

নিহতের ভাই রবিউল জানান, বাদলের সঙ্গে শনিবার রাত ৯ টার দিকে শেষ কথা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে তাকে হত্যা করা হয়েছে।

Advertisement

তিনি দাবি করেন, নোয়াগাঁও ইউপির নাসিরউদ্দিন ও বৈদ্যেরবাজার ইউপির আনন্দবাজার এলাকার দেলোয়ার হোসেন দিলুর আর্থিক লেনদেন নিয়ে কয়েকদিন আগে কথা-কাটাকাটি হয়। এ সময় তারা হত্যার হুমকি দিয়েছিল। এ হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হয়েছে।

বালু ব্যবসায়ী আফজাল হোসেন জানান, বাদল শেখ তার বুস্টার মেশিনে মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। গত তিনদিন ধরে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। মোবাইল বন্ধ থাকায় ভেবেছিলাম তিনি বাড়ি চলে গেছেন। বর্তমানেও মোবাইল বন্ধ রয়েছে।  সকালে তার বুস্টার ঘরের সামনে লাশ পাওয়া যায়। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!