ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ৭ সেপ্টেম্বর ২০২২
খুলনায় ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার খালিশপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা ক‌রেন। এ সময় মামলায় দুইজন আসা‌মি উপস্থিত থাকলেও তিনজন পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসা‌মিরা হলেন- আলী আকবর ওরফে হৃদয়, মেহেদী হাসান ওরফে ইবু, সোহেল, আব্দুল্লাহ ও মোহন। তাদের মধ্যে সোহেল, আব্দুল্লাহ ও মোহন পলাতক। একইসঙ্গে তা‌দের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হ‌য়ে‌ছে।

Advertisement

রা‌য়ের বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন ঐ আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী স্পেশাল পি‌পি ফ‌রিদ আহ‌মেদ।

উল্লেখ্য, ২০১১ সালের ২৩ মার্চ আসামিরা খুলনার খালিশপুর থেকে ভুক্তভোগী শিশুকে অপহরণ করেন। পরে চরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে শিশুটিকে বাড়ির পাশে ফেলে গিয়ে তার পরিবারকে মামলা না করার জন্য হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় একই বছরের ২৪ মার্চ খালিশপুর থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর মা। একই বছরের জুন মাসে পাঁচ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। আদালতে বিভিন্ন কার্যদিবসে ১৭ জনের মধ্যে ১২ জন সাক্ষী প্রদান করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন/এমকেএ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!