ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সন্তানের সামনেই মাকে গলা টিপে হত্যা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ৭ সেপ্টেম্বর ২০২২
সন্তানের সামনেই মাকে গলা টিপে হত্যা
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি

রাজশাহীর পবা উপজেলার রামচন্দ্রপুর ভবানীপুর পূর্বপাড়া গ্রামে যৌতুকের জন্য সন্তানের সামনেই মাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানায় পবা থানা পুলিশ। রাজশাহীর পবা থানার ওসি ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোনিয়া আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের পর গলা টিপে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপুরে গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

Advertisement

মৃত গৃহবধূ সোনিয়া ওই উপজেলার কইরা গ্রামের হানিফের মেয়ে। স্বামীর নাম নাসির। তিনি একই উপজেলার ভবানীপুর পূর্বপাড়া এলাকার মুঞ্জিলের ছেলে। ঘটনার পর থেকে নাসির পলাতক।

মৃত গৃহবধূর বাবার অভিযোগ, যৌতুকের দাবিতে তার মেয়েকে গলা টিপে হত্যা করা হয়েছে। এরপর সেই লাশ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি।

তাদের ৪ বছরের মেয়ে নাজমিন পুলিশকে জানিয়েছে তার সামনেই তার বাবা তার মাকে গলা টিপে হত্যা করেছে। পরে তার মায়ের লাশ ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝেলানোর চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত না পেরে বাড়ি থেকে পালিয়ে যায়।

ওসি বলেন, এ ঘটনায় মৃতের বাবা থানায় একটি মামল করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর কারণ সম্পর্কে আরো নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর তার স্বামী নাসির পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!