ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ৭ সেপ্টেম্বর ২০২২
রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
ফাইল ফটো

রাজবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।

বুধবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বুশরা সাইয়েদা এ রায় প্রদান করেন। রায়ে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের সানদিয়ারা গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে খলিল এবং একই গ্রামের মো. রহিম শেখের ছেলে মো. নীল চাঁদ।

Advertisement

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ নভেম্বর দুপুর ২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের সানদিয়ারা গ্রামে ছাগলের ঘাস খাওয়ানোর জন্য ঐ স্কুলছাত্রী মাঠে যায়। এ সময় মো. খলিল ও নীল চাঁদ ঐ ছাত্রীকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলাটি রাজবাড়ী থানা পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে এ রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এ রায় হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!