ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাবাগানে নিয়ে শিশুর সর্বনাশ, যুবকের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ৫ সেপ্টেম্বর ২০২২
কলাবাগানে নিয়ে শিশুর সর্বনাশ, যুবকের যাবজ্জীবন
দণ্ডিতকে কারাগারে পাঠায় আদালত

ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডিত হাফিজুর রহমান মহেশপুরের ফতেপুর গ্রামের মসলেম শেখের ছেলে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২ নভেম্বর বাড়ির পাশে খেলছিল ফতেপুর গ্রামের আট বছর বয়সী শিশুটি। এ সময় তাকে খাবারের প্রলোভন দেখিয়ে গ্রামের বাওড়ের পাড়ের কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন হাফিজুর রহমান। এরপর বিষয়টি কাউকে না জানাতে শিশুকে ভয়ভীতি দেখান তিনি। কিন্তু বাড়ি ফিরে বিষয়টি মা-বাবাকে জানায় শিশুটি। পরে ঘটনার দিনই মহেশপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

Advertisement

এরপর একই বছরের ২৬ ডিসেম্বর হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মহেশপুর থানার এসআই আল-মাসুদ মিয়া। দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!