রোববার দুপুরে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা। এ মামলায় খালাস পেয়েছেন আরো দুজন।
দণ্ডিতরা হলেন- তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যান এসএম দ্বীন ইসলাম, মো. আব্দুর রহমান, জমির শেখ, শেখ সাইফুল ইসলাম, খালিদ শেখ, এস্কেন্দার শেখ, জসিম শেখ, হোসেন শেখ, জিয়ারুল শেখ, বাহারুল শেখ, আব্বাস শেখ, অহিদুল গাজী, খাইরুল শেখ, কেরামত মল্লিক, মাহবুর শেখ, বাবু শেখ ও নুর ইসলাম শেখ। খালাস পেয়েছেন আবু সাঈদ বিশ্বাস ও আয়েব শেখ।
.png)
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আহাদুজ্জামান বলেন, ২০১৯ সালের ৭ আগস্ট ভোর সাড়ে ৩টার দিকে তেরখাদার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নাঈম শেখকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হন নাঈমের বাবা ৫৫ বছর বয়সী পিরু মিয়া শেখ। ঘটনার পরদিন ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে তেরখাদা থানায় হত্যা মামলা করেন নিহতের মা মাফুজা বেগম। এছাড়া আড়াই মাস পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পিরু মিয়া মারা যান। পরে মামলাটি জোড়া হত্যা মামলায় রূপ নেয়।