ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোরস্থান থেকে এসে শিয়ালের হানা, আহত ২৫

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ৮ সেপ্টেম্বর ২০২২
গোরস্থান থেকে এসে শিয়ালের হানা, আহত ২৫
ফাইল ফটো

পাবনার বেড়া উপজেলার গোরস্থান থেকে একদল শিয়াল এসে তিনটি গ্রামে হানা দেয়। এতে ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার রাতে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাটিয়াখড়া, রাকসা সোনাপদ্মা এবং চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- আব্দুল কাদের, লাল্টু, ওয়াজেদ, জুয়ারা খাতুন, জেসমিন, রঞ্জনা, নিলয়, রাবেয়া, রেহেনা, রাজিয়া, কালু মিয়া, সামছুল ইসলাম এবং আবু মুসা।

স্থানীয়রা জানান, বুধবার রাত ৮টার দিকে বাটিয়াখড়া গোরস্থান থেকে একদল শিয়াল প্রথমে বাটিয়াখড়া গ্রামে আক্রমণ করে। এতে বেশ কয়েকজন আহত হন। এরপর শিয়ালের দলটি পার্শ্ববর্তী রাকসা সোনাপদ্মা ও চকপাড়া গ্রামে আক্রমণ করে। এতে ঐ দুই গ্রামেরও বেশ কয়েকজন শিয়ালের কামড়ে আহত হন। পরে লোকজনের প্রতিরোধে শিয়ালের দলটি পালিয়ে যায়।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত বলেন, এ পর্যন্ত পাঁচজন হাসপাতালে এসে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন গ্রহণ করেছেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের স্বল্পতা থাকায় বাকি রোগীদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: পাবনা শিয়াল
লিংক সফলভাবে কপি হয়েছে!