আটককৃতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার চক নাজিরপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে এসএম ইউনুস আলী, তার সহকারী একই গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে মো. সুমন আলী এবং রাজশাহী নওহাটার বাঘসারা গ্রামের মো. জাফর আলীর ছেলে (চালক) শামীম পারভেজ রবি।
এ সময় তাদের ব্যবহৃত ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
.png)
পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হক বলেন, অডিটে আসার পর থেকেই তাদের আচার-আচারণ ও ব্যবহার ছিল সন্দেহজনক। পরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি গুরুদাসপুর পৌরসভায় কোনো অডিট টিম পাঠানো হয়নি। পরে এ বিষযে মেয়র শাহনেওয়াজ আলীর মাধ্যমে থানায় খবর দিলে তাদের আটক করে গুরুদাসপুর থানা পুলিশ।
এ বিষয়ে গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী বলেন, অডিট কর্মকর্তাদের আচার-আচারণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ভুয়া অডিট অফিসার বলে স্বীকার করেন।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, ভুয়া অডিট অফিসারসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।