[ দেশজুড়ে ]
গৌরীপুরে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতা গ্রেফতার
মোস্তাফিজুর রহমান চৌধুরী মানিক
ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃজেলা চোরচক্রের মুলহোতা মোস্তাফিজুর রহমান চৌধুরী মানিককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সতিষা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মানিক ওই গ্রামের মৃত আব্দুল মোতালেব চৌধুরীর ছেলে।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ফ্রিডম মানিক ওরফে মানিক আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মুলহোতা। বৃহস্পতিবার বিকেলে থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তার নামে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরি, বিস্ফোরক দ্রব্য আইন, মাদক, অস্ত্র আইন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, অপহরণ, পুলিশের ওপর হামলাসহ ২৩টি মামলা রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!