[ দেশজুড়ে ]
ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা
আটক তিন ছিনতাইকারী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতি নেয়ার সময় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আদমজীর ডিএনডি খালের সেতুর ওপর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার মো. মাসুদের ছেলে ১৮ বছর বয়সী মো. মোহন, একই এলাকার বাবুলের ছেলে ১৯ বছরের মো. আরমান ও গাজীপুর জেলার বুলবুল মিয়ার ছেলে ১৮ বছরের নেয়ামুল হাসান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আদমজীর ডিএনডি খালের সেতুতে বসে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র- এমন সংবাদে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা, একটি চাপাতি ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
.png)
ওসি আরো জানান, আটকরা পেশাদার ছিনতাইকারী। দীর্ঘদিন ধরেই তারা এ কাজ করছিল। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!