[ দেশজুড়ে ]
ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত, প্রাণ গেল অটোচালকের
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একরাম হোসেন নামে এক অটোচালক নিহত হয়েছেন। রোববার রাতে পৌর শহরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত একরাম হোসেন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া এলাকার মো. আবছারের ছেলে।
স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়েছিলেন একরাম। পাশেই ছিল তার অটোরিকশাটি। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। অটোরিকশাটি ছিনতাই করতে না পেরে তাকে ছুরিকাঘাত করা হয় বলে ধারণা করা হচ্ছে।
.png)
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা ছুরিকাঘাত করেছে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!