ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ২ 

ময়মনসিংহ ও নান্দাইল প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৪৬, ২৯ মার্চ ২০২২
চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ২ 
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নাজমুল হাসান ডিপজল ও মোশারফ হোসেন নামে দুইজন গ্রেফতার ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর গ্রামে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করেছে জেলা (ডিবি) পুলিশ। নিহত ব্যক্তির নাম মন্নাফ আলী (৫৫)। তিনি পেশায় অটোরিকশা চালক ও নান্দাইল পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নাজমুল হাসান ডিপজল ও মোশারফ হোসেন নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মূলত অটোরিকশাটি ছিনতাই করতেই চালককে শ্বাসরোধে হত্যা করে আসামিরা। এ হত্যাকাণ্ডে অংশ নেয় অটোরিকশা ছিনকারীচক্রের পাঁচ সদস্য।

মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বী। 

Advertisement

তিনি জানান, গত ১৮ জানুয়ারি বিকেলে নান্দাইল যাওয়ার কথা বলে ত্রিশালের বালিপাড়া এলাকা থেকে যাত্রী বেশে মন্নাফের অটোরিকশা ভাড়া করে পাঁচ ব্যক্তি। এরপর এলোমেলোভাবে বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে তারা। সন্ধ্যার পর চরশ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এসে চালক মন্নাফ আলীর গলায় মাফলার প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা। পরে রাস্তার পাশে লাশ ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। 

খন্দকার ফজলে রাব্বী বলেন, ঘটনার একদিন পর ২০ জানুয়ারি নান্দাইল থানায় একটি মামলা দায়ের করা হলে মামলার তদন্তভার জেলা ডিবি পুলিশের ওপর ন্যস্ত করা হয়। এরপর সোমবার (২৮ মার্চ) রাতে অভিযান চালিয়ে ওই দুইজনকে গাজীপুরের জৈনা বাজার ও ময়মনসিংহের ত্রিশাল বালিপাড়া থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

আসামিদের দেওয়া তথ্যমতে চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!