মৃত রাসেল উপজেলার গাগলাজুর ইউনিয়নের দরুন বানিহারির লামাবাড়ি গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে।
বরান্তর বাজারের মাছের আড়তদার মো. কাওছার আলম জানান, রাসেল আমার আড়তে নিয়মিত মাছ দিতেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে ইঞ্জিনচালিত ছোট ডিঙি নৌকা নিয়ে একাই বাড়ির পাশে ডিঙাপোতা হাওরে মাছ ধরতে যান। রাতে হঠাৎ ঝড় শুরু হলে তার নৌকা ডুবে যায়। পরে সকালে নৌকাটি স্থানীয়রা খুঁজে পেলেও রাসেলকে খুঁজে পাওয়া যায়নি।
.png)
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বেশ কয়েকটি নৌকা গাগলাজুর হাওরে মাছ ধরতে যায়। পরে ঝড়ের কবলে পড়লে অন্যরা কোনোমতে বাড়ি ফিরলেও রাসেল নিখোঁজ হন। রাসেলের নৌকা পেলেও রাসেলকে না পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে খোঁজ নেয়।
পরে শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডিঙ্গাপোতাসহ গাগলাজুর হাওরের বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়েছে। দুপুরে রাসেলের লাশ উদ্ধার করা হয়। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে।