শুক্রবার সন্ধ্যায় উপজেলার কানোরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি মো. আমবার হোসেন।
তিনি জানান, কানোরা গ্রামের একটি খালে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
.png)
ওসি আরো জানান, নিহতের পরনে জিন্স প্যান্ট ও শার্ট ছিল। তার মাথায় চুল ছিল না। তিন থেকে চারদিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া তার পরিচয় শনাক্তে কাজ চলছে।