মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, এদিন দুপুর সোয়া ২টার দিকে সদরের মাটিডালি-পীরগাছা সড়কের নুরুইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে সদর থানার এসআই আব্দুল মালেক জানান, পীরগাছার দিক থেকে যাত্রীবাহী অটোরিকশা মাটিডালির দিকে যাচ্ছিল। পথে নুরুইল এলাকায় একইদিকগামী একটি অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়ে অটোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর বিপরীতগামী আরেকটি অটোভ্যাানের সঙ্গে সিএনজিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা আবু বক্কর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে অল্প সময় চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
.png)
এসআই আব্দুল মালেক আরো জানান, দুর্ঘটনাকবলিত অটো পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনার পর থেকে অটোর চালককে পাওয়া যাচ্ছে না।