ঘটনাটি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার। মঙ্গলবার দুপুরে ওই কারখানায় অভিযান চালিয়ে ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
.png)
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম শামীম শেখ। প্রাণীর ভেজাল খাদ্য উৎপাদন করে বিক্রি করে আসছিলেন তিনি।
ইফতেখারুল আলম রিজভী জানান, নামহীন ওই প্রতিষ্ঠানটি পোল্ট্রি ফিডসহ পশু ও মাছের ভেজাল খাদ্য উৎপাদন করে আসছিল। গোপন সংবাদে ওই কারখানায় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপরই ওই কারখানার মালিক শামীম শেখকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি করা হয় সিলগালা। এই প্রতিষ্ঠানটি প্রায় পাঁচ বছর ধরে প্রাণীর ভেজাল খাদ্য উৎপাদন করে আসছিল।
অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা ।