ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় সার মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৫, ৩০ আগস্ট ২০২২
বগুড়ায় সার মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
সারের গুদামে অভিযান পরিচালনা করেন ইউএনও মোছা. উম্মে কুলসুম সম্পা- ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সার মজুত করার দায়ে ফরহাদ হোসেন নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রামমাণ আদালত। মঙ্গলবার উপজেলার মহাস্থান বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ইউএনও মোছা. উম্মে কুলসুম সম্পা।

ইউএনও মোছা. উম্মে কুলসুম সম্পা এসব তথ্য নিশ্চিত করে ডেইলি বাংলাদেশকে বলেন, ফরহাদ হোসেন অবৈধভাবে টিএসপি, ডিএপি ও পটাশ সার মজুত করেন। গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স জাকির ভাণ্ডার নামের প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে ৭৪০ বস্তা সার উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে সার রয়েছে। জিজ্ঞাসাবাদে ফরহাদ জানান- তার সার বেচাকেনার লাইসেন্স নেই।

তিনি আরো বলেন, অবৈধভাবে মজুত রাখা সার উদ্ধারের পরপর সেগুলো কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!