ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে তরুণীকে গণধর্ষণ, আটক ১

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১০ সেপ্টেম্বর ২০২২
মানিকগঞ্জে তরুণীকে গণধর্ষণ, আটক ১
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মনির হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটককৃত মনির হোসেন ধল্লা এলাকার ইকরাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ধর্ষণের শিকার ঐ তরুণী ঢাকার একটি বিউটি পার্লারে চাকরি করতেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে নিজেই একটি বিউটি পার্লার দেওয়ার চেষ্টা করছিলেন। গত ৩ সেপ্টেম্বর ধল্লা এলাকায় একটি বাসা ভাড়া নেন তিনি। তবে ব্যাচেলর হওয়ায় শুক্রবার তাকে বাসা ভাড়া দেওয়া হবে না বলে জানিয়ে দেন বাড়ির মালিক। এরপর নতুন বাসা খুঁজতে বের হন তিনি। রাত সাড়ে ৮টার দিকে ঐ তরুণীকে মনির হোসেন, আনিছ ও ফুলচান মিয়া বাসা দেখানোর কথা বলে একটি ফাঁকা স্থানে নিয়ে যান। এরপর পরিত্যক্ত একটি ঘরে নিয়ে গণধর্ষণ করা হয় তাকে। পরে ঐ তরুণী ধল্লা পুলিশ ফাঁড়িতে গিয়ে ঘটনা জানান। এরপর অভিযুক্ত মনির হোসেনকে আটক করা হয়।

Advertisement

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। এরপর ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!