ওই স্কুলছাত্রী বলে, শুক্রবার দুপুরে বালিয়াডাঙ্গী থেকে একটি থ্রি-হুইলারযোগে ঠাকুরগাঁও কারাগারে আসার সময় বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে বাবুল, ঘগার ছেলে তালেব, নেওঘাটির ছেলে আসলামসহ আরো অপরিচিত তিনজন গলায় ছুরি ধরে। পরে মাথায় আঘাত করলে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি একটি ঘরে ছয়জন আমাকে ঘিরে ধরে আছে। তারা আমাকে নির্যাতন করলে আবার অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম চয়ন জানান, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই স্কুলছাত্রী। পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত তথ্য জানা যাবে।
.png)
ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন বলেন, মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলা হবে।