[ দেশজুড়ে ]
ঘাস কাটতে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
ছবি: ডেইলি বাংলাদেশ
নেত্রকোনার খালিয়াজুরীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোশারফ মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে ওই ধর্ষককে নেত্রকোণা আদালতে পাঠিয়েছে পুলিশ। আটক মোশারফ মিয়া খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউপির নূরপুর বোয়ালী গ্রামের নূরুল ইসলামের ছেলে এবং দুই সন্তানের জনক।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীকে নিয়ে একটি নৌকায় চড়ে নাওটানা এলাকার চাতুলিয়া হাওরে ঘাস কাটতে যান মোশারফ। পরে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন। তারপর আবার একই নৌকায় তারা বাড়ি ফিরেন। বাড়িতে ফেরার পর ঘটনাটি তার মাকে জানায় ওই ছাত্রী। পরে স্থানীয়রা মোশারফকে আটক করে স্থানীয় ইউপি কার্যালয়ে নিলে চেয়ারম্যান পুলিশকে খবর দেন। পরে মোশারফকে থানায় নিয়ে যায় পুলিশ।
.png)
স্থানীয় খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!