ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নবজাতকসহ নিহত ৩

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৯, ১১ সেপ্টেম্বর ২০২২
রংপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নবজাতকসহ নিহত ৩
দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রো

রংপুরের তারাগঞ্জে অসুস্থ শিশুকে হাসপাতালে নেয়ার পথে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাত দিনের নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আরো সাতজন আহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত, জাহানুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম ও সাত দিনের নবজাতক। 

জানা গেছে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খারুভাজ ব্রিজ থেকে পশ্চিমে কয়েক গজ দূরে সলেয়াশা বাজারের কাছে ভাই ভাই এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের সাতজন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের মধ্যে সাত দিনের একটি নবজাতকসহ তিনজন নিহত হন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ।

তিনি বলেন, রোববার ভোরে উপজেলার খারুভাজ ব্রিজ এলাকার সলেয়াশা বাজারের কাছে ভাই ভাই এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মাইক্রোবাসে থাকা সাতজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকসহ তিনজন নিহত হয়। 

তিনি আরো বলেন, ভোরে নীলফামারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাইক্রোবাসযোগে আসার পথে সলেয়াশা বাজারের কাছে অপরদিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসে থাকা একই পরিবারের সাতজন আহত হন। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন নিহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমএস/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!