ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বিদেশি পিস্তল-মাদকসহ গ্রেফতার ১৬

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ১১ সেপ্টেম্বর ২০২২
গাজীপুরে বিদেশি পিস্তল-মাদকসহ গ্রেফতার ১৬
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর মহানগরের পশ্চিম বিলাশপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি ও তিন রাউন্ড পিস্তলের গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন সদর থানা পুলিশ।

তারা হলেন, মো. রিফাত (২৬), মো. আরিফ (২৮) ও আহম্মেদ তাহামিদ হাসনাইন পুলক (৪৯)।

পুলিশ জানায়, রিফাতের বিরুদ্ধে সদর থানার একটি মামলা আদালতে বিচারাধীন আছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

অপরদিকে, বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত আরো নয়জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।

বিভিন্ন মামলায় ১৬ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার আবু সায়েম নয়ন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!