ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২২
সিরাজগঞ্জে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার
ফাইল ফটো

সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাবদ্ধ জমি থেকে আলীম সরদার নামে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল এলাকার একটি জলাবদ্ধ জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আলীম সরদার উপজেলার জালালপুর ইউনিয়নের মো. হক সরদারের ছেলে।

শাহজাদপুর থানার এসআই গোপাল কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, আলীম সরদার রোববার সকাল ৮টায় বাড়ি থেকে বের হন। এরপরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। দুপুরের দিকে ঘোড়শাল এলাকায় জলাবদ্ধ জমিতে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!