[ দেশজুড়ে ]
চাচার ঘরে বিদ্যুৎ দিয়ে গিয়ে নিথর যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জের মধ্যনগরে চাচার ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শামসুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যার দিকে উপজেলার চামরদানী ইউপির দুগনই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ২৬ বছর বয়সী শামসুজ্জামান ওই গ্রামের গুলেনুর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শামসুজ্জামান তার প্রতিবেশীর ঘর থেকে তার চাচা নুর আমিনের ঘরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছে মধ্যনগর থানার ওসি জাহিদুল হক।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!