ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আবাসিক হোটেলে অসামাজিক কাজ, নারীসহ আটক ১২

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ১২ সেপ্টেম্বর ২০২২
আবাসিক হোটেলে অসামাজিক কাজ, নারীসহ আটক ১২
ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারী ও সাত পুরুষকে আটক করেছে পুলিশ। রোববার (১১ সেপ্টেম্বর) মহানগরীর কোনাবাড়ী রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মো. আশরাফুল আলম,  মো. মমিন মিয়া, মো. জাহিদ হোসেন, মো. বাবুল ইসলাম, শিপলু চক্রবর্তী, মো. জাহিদুল ইসলাম জিহাদ, মো. খালেদ হোসেন হিমেল, মোছা. জাকিয়া সুলতানা পলি,  মোছা. মুক্তি, মোছা. শারমিন আক্তার,  মোছা. মনি আক্তার ও জান্নাতুল ফেরদৌস অহনা।

Advertisement

কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদে কোনাবাড়ীর কাশিমপুর রোডে রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় পাঁচ নারী ও সাত পুরুষকে আটক করা হয়। তাদের সঙ্গে হোটেলের দুই দালালকে আটক করা হয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!