ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডোবায় ডুবে নিথর হলো ২ ভাই

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ১২ সেপ্টেম্বর ২০২২
ডোবায় ডুবে নিথর হলো ২ ভাই
প্রতীকী ছবি

নেত্রকোণার মোহনগঞ্জে ডোবায় ডুবে আব্দুল্লাহ ও আহাদ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।

সোমবার দুপুরে মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল্লাহ একই গ্রামের সৌদি প্রবাসী রুবেল মিয়ার ছেলে এবং আহাদ রুবেলের ছোট ভাই পিয়াস মিয়ার ছেলে।

মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু দুইটি চাচাতো ভাই। তারা সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় সবার অজান্তে তারা বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন তাদের দীর্ঘক্ষণ না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে ডোবা থেকে দুই ভাইকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!