সোমবার দুপুরে ফেনী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা থেকে এক হাজার ৩০০ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ইমরান কক্সবাজারের টেকনাফ পৌরসভার পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফেনীর পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদফতরের কর্মকর্তারা ফেনী সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় অভিযান চালান। এ সময় সেখানে মোহাম্মদ ইমরানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে এক হাজার ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমরানের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
.png)